সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি গোলাম রছুলের মতবিনিময় 

বাঘারপাড়া (যশোর) অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
বাঘারপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি গোলাম রছুলের মতবিনিময় । ছবি-বাঘারপাড়া (যশোর) অফিস

যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রছুল। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রছুল শান্তিপূর্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,'স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সরকারি সকল কাজ করতে হবে। অফিস সময় মেনে চলতে হবে'। বাঘারপাড়ায় আর কোনো চাঁদাবাজি এবং কর্মকর্তাদের কোনো কমিশন বাণিজ্য করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামছুল আরফিন, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, নির্বাচন অফিসার মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রোজিনা পারভীন, জনস্বাস্থ্য কর্মকর্তা অর্চনা সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হামিদা পারভীন, আইসিটি কর্মকর্তা প্রহলাদ দেনাথ, ভেটেরিনারি সার্জন আক্তারুজ্জামান, এলজিডি সার্ভেয়ার নাইমুল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায় প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X