সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
যশোর বড় বাজারে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা । ছবি-গ্রামের কাগজ

যশোর বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এই অভিযানে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর যশোরের কর্মকর্তা কিশোর কুমার এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান জেলা ক্যাব সদস্য আব্দুর রাকিব সরদার অপু। অভিযানে র‌্যাব এর সদস্যরাও সহযোগিতা করেন। অভিযানকালে বড় বাজারের ‘আরজি’ দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকানটির স্বত্বাধিকারী অশোক কুমারের বিরুদ্ধে খাদ্যদ্রব্যের প্যাকেটে উৎপাদনকারী দেশের স্থলে ‘ঢাকা, বাংলাদেশ’ লেখা থাকা এবং দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাটখোলা রোডে শিভ স্টোরে চিপসে রং মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X