সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
যশোর: রোববার বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে 'হলদে পাখি'র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরার পুরষ্কার গ্রহণ করে যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মিনহা রহমান সুপ্ত, জুনাইনা আক্তার ও অঙ্কনা পাল

হলদে পাখি অ্যাক্টিভিটি প্যাকে‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল এই কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যশোর কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী হলো, জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত।

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দ্বিতীয় হয়েছে রাজশাহী অঞ্চল এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ অঞ্চল।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ গাইড ও রেঞ্জার সম্মাননা, কিক বক্সিং বিজয়ীদের সম্মাননা এবং সাধারণ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডসের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস।

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আওয়্যার ফ্রেন্ডশিপ’ স্লোগানে এবারের বিশ্ব চিন্তা দিবস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন ১৭তম জাতীয় রেঞ্জার চেয়ারম্যান রুপা আক্তার।

এদিন তিন শাখায় প্রতিজ্ঞা নবায়ন অনুষ্ঠিত হয়। হলদে পাখিতে সুমাইয়া আক্তার মীম, গার্ল গাইডে জাহারা খন্দকার এবং রেঞ্জারে সাদিয়া নূর প্রতিজ্ঞা নবায়ন করেন।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো’, কবিতা ‘নারী’, হামদ ‘ঐ চাঁদ সূর্য’ এবং একুশে ফেব্রুয়ারি বিষয়ক কবিতা আবৃত্তি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X