সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পল্লী চিকিৎসক আল আমিন হত্যা মামলায় তিন আসামি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
যশোরে পল্লী চিকিৎসক আল আমিন হত্যা মামলায় তিন আসামি আটক

যশোরের শার্শা উপজেলার নাভারন গাতিপাড়া গ্রামে পল্লী চিকিৎসক আল আমিন হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাদের যশোর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের আলাউদ্দিন আলা (৩০), লালন হোসেন (৩২) ও সেলিম মিয়া (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে আলাউদ্দিন ও সেলিম ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়া সেলিম কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নালের ভাই। সূত্র আরও জানায়, ব্যক্তিগত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রায় তিন মাস আগেও অভিযুক্তরা আল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করেছিল বলে অভিযোগ রয়েছে।

শার্শা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজনই আল আমিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নড়াইলের মশিউর রহমানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X