সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সড়ক ধস, বন্ধ দুই গ্রামের যাতায়াত

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলায় ১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত এই সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার সড়ক ধসে যায়। গত বছরের মে মাসে উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়েছিল।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ২১১ টাকা এবং এর দুই পাশের ৫২৩ মিটার সংযোগ সড়কের (এইচবিবি) জন্য বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটির কাজ শেষ করে তা থিতু হওয়ার পর্যাপ্ত সময় না দিয়েই তড়িঘড়ি করে ইটের সলিং বিছিয়ে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এছাড়া তদারকির অভাব ও নিম্নমানের কাজের কারণে কোনো বৃষ্টিপাত ছাড়াই রাস্তাটি ধসে পড়েছে বলে তারা দাবি করেন।

ঝাঁপা ইউনিয়নের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু জানান, বাঁওড়ের ভেতরে আগের রাস্তাটি মাটি ফেলে উঁচু করা হয়েছিল, কিন্তু মাটি বসার সুযোগ না দিয়েই সলিং করায় এই দুর্ঘটনা ঘটেছে।

কাজের ঠিকাদার নিশীত বসু অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজে কোনো অনিয়ম করা হয়নি। রাস্তার নিচে পলি জমে থাকায় তা লোড ধরে রাখতে পারেনি, একারণেই ধসে গেছে।’

উপজেলা প্রকৌশল দফতরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধসে যাওয়ার কারণ চিহ্নিত করা হয়েছে এবং শনিবার থেকে সংস্কার কাজ শুরু হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X