সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ক্ষতিগ্রস্তদের পরিবারের পাসে ছুটে গেলেন বিএনপি নেতা সোমনাথ দে

মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
ছবি-প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতবাড়ি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে। কচুয়া ফায়ার সার্ভিস ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার পূর্বে সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক হাওলাদার ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা. রুলিয়া আক্তার জানান, দক্ষিণ চিংড়াখালী গ্রামে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ২৯৬ নং সি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবেক সংরক্ষিত ইউপি মেম্বর রুলিয়া আক্তারের বসতবাড়িতে দুর্বৃত্তরা পূর্ব শত্রæতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মামামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়। স্থায়ীয় লোকজন আগুন জ¦লতে দেখে জড়ো হয়ে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয় তারা ঘটনাস্থলে আসার পূর্বেই সম্পন্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে, ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।

শুক্রবার বেলা ১২ টায় এ ঘটনায় মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির প্রার্থী সোমনাথ দে, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিএনপি নেতা সোমনাথ দে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাসে বিএনপির নেতৃবৃন্দ থাকবে। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের টহল বাড়ানোর জন্য একই সাথে এ ঘটনার সঠিক তদন্তপূর্বক অপরাদের সাথে জড়িতদের বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি। ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কবির শিকদার, তোহিদুল ইসলাম, ক্ষতিগ্রস্তের মেয়ে সাবিনা সুলতানা, আসাদ বক্স সহ একাধিক ক্ষোভ প্রকাশ করে বলেন, শত্রæতা, মামলা মকদ্দমা থাকতেই পারে এ জন্য একটি বসতবাড়ি এভাবে পুড়িয়ে পথে বসাবে পরিবারকে এ কেমন শত্রæতা। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ সর্ম্পকে থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X