সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গেলেন এমপি অমিত হয়ে যশোরে ফিরছেন প্রতিমন্ত্রী হয়ে

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ শহর যশোরে আসছেন অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি যশোর পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যশোর সার্কিট হাউজে যাবেন এবং সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হবেন। প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দরে নেতাকর্মীদের না যাওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে সার্কিট হাউজে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। শুক্রবার বিকেলে তিনি জেলা সার্কিট হাউজে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এরপর ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফর শেষে রোববার সকালে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রতিমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে জেলার বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X