সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, থানায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
যশোর কোতোয়ালি থানা ছবি: সংগৃহীত

যশোর সদরের কাজীপুর গ্রামের যুবক আকাশকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচারের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত ২১ জানুয়ারি আকাশের মা রিনা পারভীন বাদী হয়ে আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বারাইশ গ্রামের কাজী সিদ্দিকুর রহমানের ছেলে কাজী সফিকুর রহমান, মাদারীপুর সদরের ত্রিভাগদী গ্রামের শাহজাহান হালদারের স্ত্রী কনিকা আক্তার, শরিয়তপুরের পালং থানার নিয়ামতলুর তুলাতলা গ্রামের মৃত আব্দুল মান্নানা খানের ছেলে হেমায়েত খান এবং নোয়াখালী সদরের গোসবাগ গ্রামের সুলতান।

মামলার অভিযোগে জানা গেছে, রিনা পারভীনের মেয়ে ফারজিয়া ইসলামের মাধ্যমে আসামি কনিকা আক্তারের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে অপর আসামিদের মাধ্যমে রিনা পারভীনের ছেলে আকাশকে ভালো বেতনে ইতালিতে চাকরির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি হয়ে গত ১০ জানুয়ারি আকাশের পরিবার সফিকুর রহমানকে ৪ লাখ টাকা এবং পরদিন আরও ৩ লাখ টাকা প্রদান করে। গত ৮ নভেম্বর আসামিরা আকাশকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র মাধ্যমে প্রথমে বাহরাইন, পরে জেদ্দা নিয়ে যায়। সেখান থেকে তাকে সৌদি আরবে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। ১৪ নভেম্বর তাকে পুনরায় মিশরে নেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীতে লিবিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর আসামিদের লোকজন আকাশকে অজ্ঞাত স্থানে আটক রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ইতালি পাঠানোর কথা বলে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে আকাশের পরিবার ধারদেনা করে আসামি সুলতানের ব্যাংক হিসাবে টাকা পাঠায়। এরপরও আকাশের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দিলে তা গ্রহণ না করায় রিনা পারভীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রেকর্ড হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X