সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব

‘রামকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে প্রেম, শান্তি এবং মুক্তির পথ দেখায়’

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
শ্রীরামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা হয়েছে। ছবি: গ্রামের কাগজ

রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়।

মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে ভোর পাঁচটা থেকে সূচনা হয় উৎসবের দ্বিতীয় দিন। এরপর সকাল আটটায় শুরু হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান। শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি ও বার্ষিক এ উৎসবে শ্রদ্ধায় সমর্পিত হয়ে মানবকল্যাণের জয়যাত্রা সমুন্নত রাখতে উৎসবে শামিল হন অগণিত ভক্ত।

আশ্রমের মাঠে নির্মিত সু-সজ্জিত অস্থায়ী উৎসব মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের দর্শন বিভাগের প্রফেসর প্রেমানন্দ মণ্ডল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বাবলু হীরা মণ্ডল। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। আলোচক ছিলেন কৃষি ব্যাংক যশোরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজন বিশ্বাস।

স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন শ্যামল চক্রবর্তী। সঞ্চালনা করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রাহা। এতে বক্তারা বলেন, “শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে, আমরা তাঁর আদর্শকে স্মরণ করি। তিনি আমাদের শিখিয়েছেন যে, সকল ধর্মই সত্য এবং সকল পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। তাঁর শিক্ষা আমাদের জীবনে প্রেম, শান্তি এবং মুক্তির পথ দেখায়।” বক্তারা বলেন, শ্রীরামকৃষ্ণের আদর্শ এবং শিক্ষা মানবতার শিক্ষা দেয়। তিনি আমাদের শিখিয়েছেন যে, সত্যিকারের ধর্ম হলো প্রেম, শান্তি এবং সেবা। তিনি আমাদের শিখিয়েছেন যে, সকল মানুষই এক এবং সকল ধর্মই একই সত্যের প্রকাশ।”

বক্তারা শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক, যেমন তাঁর শৈশব, তাঁর সাধনা, তাঁর শিক্ষা এবং তাঁর প্রভাব সম্পর্কে আলোচনা করে সকলকে মহামনীষীদের জীবনাদর্শ মেনে চলার আহ্বান জানান। আলোচনার পর রামায়ণ গান পরিবেশন করেন মণিরামপুরের পালাকার উজ্জ্বল হালদার ও তার দল। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত আলোচনা করেন স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুপুরে বিতরণ হয় অন্ন প্রসাদ।

উৎসবের তৃতীয় দিন শুক্রবার ভোর ৫টায় আশ্রমের মূল মন্দিরে হবে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা, সকাল আটটায় হবে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও ভজন সংগীত, বিকেল ৫ টায় ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা, আলোচনার আগে সকালে হবে ভজন সংগীত, দুপুরে রামায়ণ গান, অন্ন প্রসাদ বিতরণ, সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X