সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টায়ারের জেল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
যশোর শহরের ঝুমঝুমপুর শ্মশান রোডে অবস্থিত একটি টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের ঝুমঝুমপুর শ্মশান রোডে অবস্থিত একটি টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। তার সঙ্গে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের একটি টিম।

অভিযানকালে দেখা যায়, কারখানাটির পণ্যে বিএসটিআই-এর কোনো অনুমোদন নেই। পাশাপাশি উৎপাদন পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও মানসম্মত নয়। তদন্তে আরও উঠে আসে, সেখানে ডুপ্লিকেট পণ্য তৈরি করা হচ্ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে বাজারজাতের চেষ্টা চলছিল।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ইমরান হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সম্পন্ন না করা পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ সুরক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X