সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে পরাজিত প্রার্থীর প্রতিক্রিয়া

জামায়াতের বিজয় অদৃশ্য কালোশক্তি ছিনিয়ে নিয়েছে  

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ আত্ম সংযমের নিমিত্তে বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শাখার উদ্যোগে শহরে মিছিল বের হয়। ছবি: গ্রামের কাগজ

‘জামায়াতের বিজয় অদৃশ্য কালো শক্তি ছিনিয়ে নিয়েছে’ বলে মন্তব্য করেছেন যশোর -৩ (সদর) আসনে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদের। বুধবার বিকালে যশোর শহরের ঈদগাহ মোড়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে জামায়াতের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

যশোরে ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জামায়াতে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধুমাত্র সদর আসনে জামায়াত প্রার্থী পরাজিত হয়েছেন। বিএনপির প্রার্থীর কাছে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের পরাজিত হওয়ার পর এই প্রথম কোন জনসম্মুখে ভোট নিয়ে প্রতিক্রিয়া জানালেন।

ভোট নিয়ে সমালোচনা করে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘সামনে ঈদের দিন আসলেও আমাদের একটা ঈদের দিন চলে গেছে গত ১২ ফেব্রুয়ারি। সারাদেশের ন্যায় যশোরের মানুষও ঈদের মতো উৎসব আমেজ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে কেন্দ্রে কেন্দ্রে। যশোরের মানুষ জামায়াতের মার্কাকে বিমুখ করেনি। দাঁড়িপাল্লার মার্কার বিজয় হয়েছে। কিন্তু অদৃশ্য একটি কালো শক্তি সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। যশোরবাসী এটা মনে রাখবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা সকল জুলুমের বিরুদ্ধে। আমরা ন্যায়ের পক্ষে। ফলে আগামিতে যশোরবাসী সেই শক্তিকে জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

যশোর শহর জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ। বক্তব্য শেষে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়। মিছিলটি ঈদগাহ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে রমজানে পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও আত্মসংযমের আহ্বান জানান নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X