সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু

যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ উৎসব শুরু হয়। এদিন দুপুরে ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে যশোরের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ দাস। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের সভাপতি তপন রায়। সঞ্চালনা করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রাহা।

এর আগে অস্থায়ী উৎসব মঞ্চে অভয়ন বসন্ত বাণী সংগীত অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনার পর রামায়ণ গান পরিবেশন করেন মণিরামপুরের পালাকার উজ্জ্বল হালদার। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত আলোচনা করেন স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুপুরে অন্ন প্রসাদ বিতরণ হয়।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোর ৫টায় আশ্রমের মূল মন্দিরে হবে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা, সকাল আটটায় হবে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও ভজন সংগীত, সকাল ১১টায় ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা, আলোচনার পর রামায়ণ গান, সন্ধ্যায় ভাগবত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উৎসবের সমাপনী দিন শুক্রবার বিকেলে হবে ‘শ্রীমা সারদা দেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X