সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ট্রান্সফরমার চুরি, বোরো সেচে বিপাকে কৃষকরা

শামিনুর রহমান রোহিতা, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
মণিরামপুরে ট্রান্সফরমার চুরি । ছবি-রোহিতা প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন এলাকায় পরপর চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। গতরাতে রোহিতা ইউনিয়নের সরসকাঠি চটপটি মোড়-এর পাসে দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কৃষকেরা জমিতে পানি দিতে না পারলে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে জানান স্থানীয়রা। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জলকর রোহিতা জামে মসজিদ থেকে মাইকসেট ও ব্যাটারি চুরির ঘটনাও ঘটে। মাত্র এক দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “পরপর এমন চুরির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।” তারা দ্রুত তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X