সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরের বিভিন্ন সংগঠনের অভিনন্দন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
অনিন্দ্য ইসলাম অমিত

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দে ভাসছে যশোর। যশোরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবৃতিতে বলেন, অমিতের এই নতুন দায়িত্বপ্রাপ্তি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সংসদ সদস্য হিসেবে জনগণের আস্থা অর্জনের পর সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়টা শুধু তার নেতাকর্মী সমর্থকদেরই নয়; যশোরের সকল সংবাদকর্মীসহ পুরো যশোরবাসীর জন্যে আনন্দের-গর্বের। দেশের অর্থনীতি, ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি যশোরের উন্নয়নে তিনি ও তাঁর মন্ত্রণালয় গভীরভাবে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃদ্বয় আরও বলেন, দায়িত্বের এই নতুন যাত্রায় অমিত সততা, সাহস ও দূরদর্শিতার সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁর নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষতা, স্বচ্ছতা এবং বিশ্বমানের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের সৌন্দর্য্য, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও শক্তভাবে তুলে ধরার পথে তিনি একটি সাহসী ও ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবেন বলে আমাদের বিশ্বাস।

পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছে যশোর সংবাদপত্র পরিষদ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ নেতৃবৃন্দ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, অনিন্দ্য ইসলাম অমিত রাজনীতির বাইরেও একজন সংবাদপত্রসেবী। তার মন্ত্রীত্ব লাভের খবর তাই যশোর সংবাদপত্র জগতের সবার কাছেই বাড়তি আনন্দ বয়ে এনেছে। তিনি রাজনীতিতে এতদিন যেমন প্রজ্ঞা, মেধা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তেমনি মন্ত্রী হিসেবেও যশোরের উন্নয়নে নানা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে গণমানুষের মনে আরো দৃঢ় অবস্থান তৈরি করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

অনিন্দ্য ইসলাম অমিতকে অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনিন্দ্য ইসলাম অমিতকে অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি যশোর জেলা সভাপতি মো. আব্দুস ছাত্তার, ইফদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির প্রমুখ। উল্লেখ্য, রাজনীতিবিদ অমিত পেশাগত জীবনে সংবাদপত্র পরিবারের একজন নিবিড় সদস্য। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাব যশোরের সদস্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X