সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রমজানে সিন্ডিকেটের বিরুদ্ধে যশোর জেলা প্রশাসনের জিরো টলারেন্স

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত জরুরী সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, অতি মুনাফার লোভে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অসহনীয় করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বাজার মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। কৃত্রিম সংকট বা যে কোন ধরণের সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স থাকবে। এ সময় তিনি আরও জানান, কোন ব্যবসায়ী যাতে অবিচারের শিকার না হয় সে বিষয়ে দৃষ্টি রাখা হবে। মঙ্গলবার পবিত্র মাহে রমজানে যশোরের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত জরুরী সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ সব কথা বলেন।

সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌর সভার প্রশাসক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, যশোর ভোক্তা অধিকারের উপপরিচালক সেলিমুজ্জামান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান প্রমুখ।

সভায় আসন্ন রমজানে যশোরের বড় বাজারসহ জেলার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্য পণ্যের বাজার মুল্য সহনীয় রাখতে নির্দেশনা প্রদান করা হয়। বড় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বাজারগুলোতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে যশোরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যশোর চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ীদের স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখা নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পক্ষে স্থানীয় জেলা, পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পবিত্র মাসে রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের বাজার মূল্য যেন ইচ্ছামতো বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভোক্তা অধিকারসহ বিভিন্ন ইউনিটকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

সভায় পবিত্র মাহে রমজানে শহরের যানজট নিরসনসহ পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন এবং জেলা ট্রাফিক বিভাগকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয় এই সভা থেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X