সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও অন্তরঙ্গ ছবি–ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নূর আলম প্রকাশ বাবু নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে পৃথক চার্জশিট দিয়েছে পুলিশ। একই মামলার অপর তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মামুনুর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত নূর আলম প্রকাশ বাবু নোয়াখালির বালিয়া ধর গ্রামের হাটখোলার আবুল খায়েরের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, যশোর সদরের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নূর আলম প্রকাশ বাবুর পরিচয় হয়। দীর্ঘদিন কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।একসময় বিয়ের আশ্বাস দিয়ে বাবু ওই নারীর বাড়িতে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি কৌশলে ওই নারীর মোবাইল ফোন ব্যবহার করে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো নিজের মোবাইলে সংরক্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি পুনরায় শারীরিক সম্পর্ক অথবা দেড় লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী তার প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর যশোর কোতয়ালি থানায় নূর আলম প্রকাশ বাবুসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।তদন্ত শেষে ছবি ও ভিডিওর সত্যতা যাচাই এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় নূর আলম প্রকাশ বাবুকে অভিযুক্ত করে আদালতে পৃথক চার্জশিট জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বাবুর পিতা আবুল খায়ের, বোন নার্গিস আক্তার প্রকাশ ডলি এবং ভাই নূর ইসলাম রবিনের অব্যাহতির আবেদন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X