সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী নবনির্বাচিত সংসদ সদস্য অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও সংবর্ধনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরবাসীর কাছে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি শতভাগ নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সাথে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যশোর সকল ধর্ম মত পথের মানুষের। আমি সকলকে সাথে নিয়ে যশোরকে নতুনভাবে গড়তে চাই।

শনিবার সন্ধ্যায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। লালদিঘি পাড়স্থ হরিসভা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আগে পরে কোন সময় ধানের শীষ বিএনপির প্রতীক ছিল না।

ধানের শীষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক। সে কারণে আমি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমাকে নির্বাচিত করার পাশাপাশি আপনাদের এলাকা নিজের মতো করে গড়ে তোলার সুযোগ নিজের হাতে তুলে নিতে বলেছিলাম। আপনারা আমাকে সেই সুযোগ প্রদান করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল সংকট থেকে উত্তরণের জন্য আমি সকলকে ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে উঠে নিজেকে মানুষ এবং বাংলাদেশী ভাবতে বলেছিলাম। আমি যে অঙ্গীকারগুলো করেছি তা আমার স্মরণে আছে। আমি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবো। যশোরকে নতুন ভাবে গড়ার কাজে ( সনাতন ধর্মাবলম্বী) আপনারাও আমার সহযাত্রী হবেন। সকলে সাথে নিয়ে একসাথে পথ চালবো।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা পরিষদের সহ সভাপতি দুলাল সমাদ্দার, শ্যামল দাস, অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আর্চায্য, দেবব্রত ঘোষ, সিনিয়ার উপদেষ্টা পবিত্র কাপুড়িয়া, সদস্য বাবু হাওলদার, সদর উপজেলা পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদ প্রশান্ত সরকার, পৌর শাখার সভাপতি উৎপল ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা ও পৌর ও ইউনিয়ন পূজা পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X