সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু

যশোরের কাশিমপুর দফাদারপাড়ায় এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের আরমান বিশ্বাসের ছেলে। পরিবারের দাবি, রহিম আত্মহত্যা করেছেন।

তবে স্থানীয় বাসিন্দা ও অপর একটি সূত্র বলছে, ঘটনার নেপথ্যে অন্য কিছু থাকতে পারে। তাদের দাবি, রহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোঁট ফোলা থাকায় ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে—যা আত্মহত্যা হিসেবে প্রচার করা হচ্ছে।

এদিকে রহিমের বাবা আরমান বিশ্বাস অপমৃত্যুর অভিযোগ দিয়ে থানায় আবেদন করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় রহিম মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে তিনটার দিকে ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ নিহতের মামা ও প্রতিবেশীদের কাছে হস্তান্তর করেছে।

এ সময় রহিমের বাবা ও তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ হেফাজতে নেয় বলে একটি সূত্র জানিয়েছে। পরিবারের সদস্য, চাচা, মামা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম হোসেন দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন। পরিবারের আর্থিক অসামর্থ্যের কারণে বাবা তাকে অপেক্ষা করতে বলেন।

ঘটনার রাতে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য হয় বলেও দাবি করা হচ্ছে। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি তদারকি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X