সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

ভোটারদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক
শিমুল ভূইয়া
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

উৎসবমুখর পরিবেশে যশোরে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীসহ প্রশাসনের উর্দ্ভোকর্মকর্তারা।

এসময় তারা ভোটারদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন। বেলা সাড়ে ১১ টায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রথমে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দুটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। সেখানে ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম, ভোটারদের দীর্ঘ লাইন, বুথ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা। পরে নতুন খয়েরতলা এলাকার কেন্দ্রগুলোও পরিদর্শন করেন। পরিদর্শনকালে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার সরাসরি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

ভোট দিতে এসে কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না—তা জানতে চান তারা। ভোটাররা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারার কথা জানান। একই সাথে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সাথে তারা কথা বলেন।

পরিদর্শন শেষে রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, যশোরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা স্কুল ও এমএম কলেজের মতো বড় কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X