সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিএনপির চার নেতাকে অব্যাহতি

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
যশোরে বিএনপির চার নেতাকে অব্যাহতি

দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলার রহিতা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ৪ নেতাকে দলের সাধারণ সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—রহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান রনি, রহিতা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতার কারণে এর আগে ওই নেতাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দেওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে উপর্যুপরি ব্যর্থতার পরিচয় দেওয়ায় দলের বৃহত্তর স্বার্থে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X