সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চোরাই ট্রাক কেটে বিক্রির সময় হাতেনাতে ধরা , এলাকায় তোলপাড়

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি-গ্রামের কাগজ

গাজীপুর থেকে চুরি হওয়া একটি নতুন ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর এলাকার খাদেম মার্কেটে এহসান মোটরস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গাড়িটি টুকরো টুকরো করে কাটার কাজ চলাকালীন ইফাত অটোসের কর্মকর্তার চোখে ধরা পড়লে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়।

ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম জানান, গাজীপুরের কাপাশিয়া এলাকার ব্যবসায়ী মো. রোকনের মালিকানাধীন একটি ১৪ টনের ট্রাক—যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬, ইঞ্জিন নম্বর mhhz407640 এবং চ্যাসিস নম্বর mb1a2hac4mrhn3629—গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। ট্রাকটি দুই বছর আগে ইফাত অটোস থেকে কিস্তিতে কেনা হয়েছিল এবং এখনো এর সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি।

তিনি আরও জানান, ট্রাকটি চুরির বিষয়টি জানার পর থেকে তারা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। সোমবার সকালে অনুসন্ধানের অংশ হিসেবে বকচর এলাকায় খোঁজ নিতে এসে তিনি দেখতে পান, তাদের কোম্পানির বিক্রি করা একটি নতুন ট্রাক কেটে আলাদা করার কাজ চলছে। বিষয়টি দেখে তার সন্দেহ হয়। কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ ও চ্যাচিসের নাম্বার চেকিং করে নিশ্চিত হন—এটিই সেই নিখোঁজ ট্রাক।

কামরুল ইসলাম বলেন, গাড়িটি সম্পূর্ণ নতুন অবস্থায় ছিল। কিন্তু এখানে এনে বডি আলাদা করে কেটে ফেলার প্রস্তুতি চলছিল। মালিকের কাছে জানতে চাইলে তিনি একেক সময় একেক ধরনের অসংলগ্ন কথা বলতে থাকেন, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

তিনি আরও জানান, ট্রাকের প্রকৃত মালিক মো. রোকন ইতোমধ্যে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে জানতে চাইলে এহসান মোটরসের মালিক আহসান মাহমুদ দাবি করেন, তিনি নিজে অন্য এক পক্ষের কাছ থেকে ট্রাকটি কিনেছেন। তবে সেই পক্ষের পরিচয় বা বৈধ কাগজপত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, “যাদের কাছ থেকে গাড়িটি কিনেছি, তাদের বিষয়টি জানানো হয়েছে। পরে বিস্তারিত কথা বলব।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, তাদেরকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। জানালে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X