সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

জাকির হোসেন হৃদয় ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
অভয়নগরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার । ছবি- জাকির হোসেন হৃদয় - ভ্রাম্যমান প্রতিনিধি

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার চলিশিয়া ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (রাতভর) যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী অভয়নগর উপজেলা চলিশিয়া ইউনিয়নের মারুফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ হোসেন পালিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন (Ammunition), ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রান্দা এবং ১টি বড় রান্দা।

উদ্ধারকৃত অস্ত্র ও বোমা পরবর্তীতে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে অভয়নগর থানায় এসব উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X