সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা

ধানের শীষের ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষের ছয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক এবং সিনিয়র সহকারী জজ গোলাম রসুল শুনানি শেষে এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন-চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ঘটনায় হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারীকর্মী) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন করে। যা শাস্তিযোগ্য অপরাধ। রোববার অভিযুক্তরা স্ব-শরীরে হাজির হলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় (অনাদায়ে ১০ দিনের কারাদন্ড)। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে, চৌগাছায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা, কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন। যা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায়া তাদেরকেও একইভাবে ৮ ফেব্রুয়ারী স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

রোববার স্ব-শরীরে ট্রায়ালে শুনানি শেষে শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের কারাদন্ড), মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে (অনাদায়ে ৫ দিনের কারাদন্ড) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X