সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের মিলনমেলা ও প্রীতিভোজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের সদস্য ও তাদের স্বজনদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে শনিবার ‘মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: গ্রামের কাগজ

বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের সদস্য ও তাদের স্বজনদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে শনিবার ‘মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং প্রীতিভোজের মাধ্যমে বিনোদিয়া পার্কে দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি প্রকৌশলী মো: আশিফ উল্লাহ চৌধুরীর (জুয়েল) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু, আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রকৌশলী কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: সাইফুল ইসলাম। আয়োজকরা জানান, পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই আয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরে আধুনিক ও পরিকল্পিত ভবন নির্মাণে প্রকৌশলীদের অবদান সবচেয়ে বেশি। প্ল্যানার্স অ্যাসোসিয়েশন যশোরের কমিটি তাদের পরিকল্পনা ও দক্ষতার পরিচয় দেবে বলে আমরা আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X