সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে গণভোট নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই মতবিনিময় সভার সূচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কার পরিকল্পনার জন্য গঠিত সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল, সংবিধান সংস্কার কমিশন। সবগুলো কমিশন থেকে প্রায় এক হাজারের মতো সুপারিশ আসে। জুলাই জাতীয় সনদ-২০২৫ তৈরি করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৪টি সুপারিশ নিয়ে যার বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হবে গণভোট। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনমানুষের মুক্তির আন্দোলন। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ ও জুলাই যোদ্ধাদের আকাক্সক্ষা পূরণের অন্যতম পাথেয় হলো এই জুলাই সনদ। জুলাই যোদ্ধাদের আকাক্সক্ষা আরও সংহত করতে গণভোটের কোনো বিকল্প নেই। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আর কখনো স্বৈরাচার তৈরি হবে না এই বাংলার মাটিতে। যে সরকারই আসুক ক্ষমতায়, সেই সরকারই জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে বলে আমি মনে করি। এতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও অংশগ্রহণমূলক ব্যবস্থা নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, দেশ থেকে চিরতরে স্বৈরাচার মুক্ত করতে গণভোটে হ্যাঁ জয়ের কোনো বিকল্প পথ নেই। জুলাই আন্দোলনে সকল শহীদ যে স্বপ্ন নিয়ে রক্ত বিলিয়ে দিয়েছে, জুলাই যোদ্ধারা যে কারণে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা আগামীতে নিরলসভাবে কাজ করে যাব। ফ্যাসিবাদীরা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেই ষড়যন্ত্র আমরা শক্ত হাতে রুখে দিবো এই গণভোটে ‘হ্যাঁ’ কে পাশ করিয়ে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইউজিসির প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ ও শহীদ ইমতিয়াজ আহমেদ জাবেরের পিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত জুলাই যোদ্ধাসহ প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২২টি সরকারি ও বেসরকারি বিশ্¦বিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী প্রতিনিধিসহ যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ। মতবিনিময় সভা পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X