সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর-৬ কেশবপুর আসনে ১৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, যশোর-৬ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪২৫টি। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ২৮৭ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।

প্রশাসনের তথ্যমতে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮টি ও কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি। অতীতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কা বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কে›ন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সব ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ১৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X