সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাদাবাজির জায়গা যশোরে হবে না : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত  ছবি: গ্রামের কাগজ

সংসদ নির্বাচনে যশোর -৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে কোন মাদক সন্ত্রাসী, চাদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না, তাদের ঠিকানা হবে কারাগারে। জনগণের সামান্য কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয় তার জায়গা কারাগারে নিশিত করবো। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে অতীততে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোন কর্ম পরিকল্পনা নেই।

আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। মানুষ উন্নয়ন বুঝে পায়। বিগত সময়ে বিএনপি বারংবার প্রমাণ করেছে। সে কারণে আজ মানুষ ভোটের জন্য উদগ্রীব হয়ে গেছে। অতীতে মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই মানুষ নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে। বিএনপি সরকার গঠন করে তাদের আস্থার প্রতিদান দিয়েছে। অতীততের ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষে আস্থা রাখবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। এটা নিছক কোন ঘোষণা নয়, এটি জনগণের সাথে চুক্তি। বিএনপি সরকার গঠন করলে বাধ্যতা মুলক সেই চুক্তি বাস্তবায়ন করবে। আজ দেশে অস্থিরতা বিরাজ করছে। এ থেকে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। তার জন্য আমরা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।

এর আগে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সময় তিনি বাজারের ব্যবসায়ী পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। সকলেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X