সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক শুরু করেন। তিনি তার নির্বাচনী পথসভায় এলাকার স্বাস্থ্য, সামাজিক সেবা এবং মাদকবিরোধী অবস্থান নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার পিতা, সাবেক মন্ত্রী তারিকুল ইসলাম, এই এলাকায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই হাসপাতালটি যথাযথভাবে সেবা দিতে পারছে না। ভবিষ্যতে সুযোগ পেলে আমি যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে উন্নয়ন কাজের পাশাপাশি তিনি স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানেও মনোযোগ দেবেন।

পথসভায় এলাকাবাসী তাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানান। বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন, শিশুরাও উচ্ছ্বাসিত হয়ে তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়।

তিনি বলেন, দীর্ঘ প্রতীক এবং সাধনার ভোট উৎসব হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই ভোটের অধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমার দলের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন বিগত দিনে এই অঞ্চলে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ একটি বড় সমস্যা ছিল। মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিপক্ষে বরাবরই আমার এবং আমার রাজনৈতিক দলের অবস্থান। আমি এই এলাকাকে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবো। সে যদি আমার পরিবার এবং দলের কোন সদস্যও হয় তার সাথে কোন আপোষ করবো না।

তিনি বলেন, পাশে বিসিক শিল্প নগরীতে নানাবিধ সমস্যা রয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বর্ষা মৌসুমে ব্যপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি আগামীদিনে সুযোগ পেলে সকল সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X