সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অপ্রচার করে কলস মার্কার জয় এবার ঠেকানো যাবে না- শহীদ ইকবাল

জাহাঙ্গীর আলম,মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
অপ্রচার করে কলস মার্কার জয় এবার ঠেকানো যাবে না- শহীদ ইকবাল । ছবি গ্রামের কাগজ

যশোর-৫ (মণিরামপুর) আসনে (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতিকের সমর্থনে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে মোবারকপুর, শয়লার হাট, নেগুড়া বাজার, চালুয়াহাটির বকুলতলা বাজার, জামতলা মোড়, শাহাপুর, রতনদিয়া মোড়সহ প্রায় ১০টি স্থানে কলস মার্কার সমর্থনে এ গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারন জনগণের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরে বিএনপির অস্তিত্ব রক্ষা করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যার কারনে একটি পক্ষের গাত্রদাহ শুরু হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপ্রচার করে কলস মার্কার বিজয় ঠেকাতে চাই। আমি জনগনের ভালোবাসায় কলস মার্কার প্রার্থী, বিধায় সকল অপ্রচার ও ষড়যন্ত্র জনগন কান না দিয়ে তারা এবার কলস মার্কার বিজয় দেখতে চাই। আমি কোন অঙ্গিকার বা প্রতিশ্রুতি দিতে চাই না। আমি আপনাদের একটি কথা বলতে চাই, বিজয় হলে সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে দুঃখে এক সাথে বসবাস করতে চাই। আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার ভোট দিয়ে আপনারা সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। আমি বিজয় হলে এলাকার উন্নয়ন সহ সুখে-দুখে সব সময় আপনাদের পাশে থাকবো। এ সময় নেতা-কর্মী ও শত শত সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে মুখারিত করে তোলে। এদিকে, মশ্বিমনগর প্রতিনিধি এসাহাক আলী জানিয়েছেন, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মশ্বিমনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন কলস মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সাথে ব্যাপক সাধারন ভোটার ও নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা রবিউল ইসলাম, মহিবুল্লাহ মনু, শাহিনুর রহমান পান্না, একে আজাদ, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক, আব্দুল ওয়াদুদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X