সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের চাঁদপাড়ায় জমি বিরোধে আপন দুই ভাইকে পিটিয়ে জখম

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে। দেশীয় অস্ত্রের হামলায় তারা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুমন আহমেদ রিন্টু (৩৮) ও পিন্টু পারভেজ (৩২)। তারা মৃত আব্দুল আজিজের পুত্র এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতদের বড় ভাই আবু তালেব জানান, একই এলাকার আব্দুল গফুর (৫৫), আব্দুল খালেক (৬৫), রমজান আলী (৩২), হৃদয় হোসেন (২৪) ও নাজির হোসেন (২৩) পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার দুই ভাইকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ৩ নম্বর পুরুষ ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাসনিম মাহমুদ জানান, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X