মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ি ভাংচুর, ফসল লুট ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে ৫০–৬০ জন সশস্ত্র লোক তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘর ভাংচুর করে এবং দুই বিঘা জমির সরিষা ক্ষেত কেটে আলমসাধু ও ভ্যানযোগে লুট করে নিয়ে যায়।

এছাড়া বসতভিটার আশপাশে লাগানো ১০টি শিশু গাছ, ৫টি মেহগনি গাছ, ১০টি নারিকেল গাছ এবং প্রায় ১০০টি বাঁশ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। নূর ইসলাম আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে আবুল কাশেম ও তার সহযোগীরা পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালান।

এতে ১০–১২ জন নারী আহত হন। গুরুতর আহত দুই নারীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী নূর ইসলামের পুত্রবধূ নার্গিস, ভাই মুনতাজ, ভাইয়ের স্ত্রী কমলা এবং মুনতাজের পুত্রবধূ মৌসুমি। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবুল কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X