সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
যশোর সদর উপজেলার নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

যশোর সদর উপজেলার নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী অফিসার সাফফাত আরা সাঈদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস অর্জন করে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাজী আজগর হোসেন। তিনি বলেন, নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল। তিনি বলেন, এই বিদ্যালয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এখানকার শিক্ষার্থীদের সাফল্য সকলের জন্য গর্বের।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হারুন আর রশিদ। তিনি বলেন, ৬০ বছর ধরে ধারাবাহিকভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনামকে তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে প্রতিভার পরিচয় দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৪৫টি ইভেন্টে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X