রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে শ্রীমতি শান্তি লতা ঘোষের মৃত্যুতে শোকের ছায়া

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষাবান্ধব নারী শান্তি লতা ঘোষ

অভয়নগরের মাগুরা এলাকার বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষাবান্ধব নারী শ্রীমতি শান্তি লতা ঘোষ (৮০) আর নেই। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টায় নিজ বাড়ি শান্তি নীড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঘরোয়া পরিবেশে চিকিৎসাধীন ছিলেন।

তিনি মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য। তাঁর দানকৃত সম্পত্তির ওপরই প্রতিষ্ঠিত হয়েছে মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরাহাট পোস্ট অফিস ও মাগুরা বাজার। শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে তাঁর এই অনন্য অবদান আজও এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

নিজের জীবনের সঞ্চিত সম্পদ সমাজকল্যাণে উৎসর্গ করে তিনি প্রমাণ রেখে গেছেন—মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা মাগুরা এলাকার বহু প্রজন্মকে আলোকিত করেছে।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

শ্রীমতি শান্তি লতা ঘোষের মৃত্যুতে অভয়নগর এক আলোকবর্তিকা হারাল। তাঁর দান, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এলাকাবাসী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X