সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া । ছবি-গ্রামের কাগজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দূর থেকে এক নজর দেখার সুযোগ পেল যশোরের আলোচিত শিশু আফিয়া। সোমবার অনুষ্ঠিত জনসভায় আগেভাগেই মায়ের কোলে করে সমাবেশস্থলে হাজির হয় সে।

সভাস্থলে পৌঁছানোর পর বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ আফিয়াকে স্নেহভরে কোলে তুলে নেন। শুধু তাই নয়, আফিয়া ও তার মা মনিরাকে সামনের সারিতে বসার ব্যবস্থাও করে দেন তারা।

আফিয়ার মা মনিরা বেগম জানান, তারেক রহমান যখন মঞ্চে ওঠেন, তখন তিনি মেয়েকে দেখিয়ে বলেন, ওই যে তোমার তারেক মামা। এ সময় আফিয়া হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানায়।

মনিরা আরও বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তারেক রহমানকে নিজের চোখে দেখা। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আর কিছু চাওয়ার নেই।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু আফিয়া জন্ম থেকেই স্বেতবর্ণের হওয়ায় তার বাবা মোজাফ্ফর পরিবারকে ছেড়ে বিদেশে চলে যান। এতে মা মনিরা বেগম অসহায় হয়ে পড়েন। কখনো অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে, কখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় তাদের। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সেই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে তিনি আফিয়া ও তার মায়ের জন্য মাথা গোঁজার ব্যবস্থা করে দেন। নতুন ঘর সাজিয়ে দেন প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে। এমনকি ভিডিও কলে সরাসরি কথা বলে মা মনিরার কাছে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তারেক রহমান।আজকের জনসভায় প্রিয় ‘তারেক মামা’কে কাছ থেকে দেখতে পেয়ে আফিয়া ও তার মা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X