সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবক আহত

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে রাব্বি হোসেন (২৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা আহত হয়েছেন। সোমবার সকালে তার বাড়িতে হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাব্বি হোসেন ডুমদিয়া গ্রামের সালাম হোসেনের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক।

রাব্বি হোসেন জানান, রোববার সন্ধ্যায় তিনি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এ সময় একই গ্রামের বিপুল হোসেনের বাড়িতে গেলে তিনি জানান, ওই বাড়িতে বিএনপির কোনো ভোট নেই এবং তারা একটি ইসলামী দলের সমর্থক। এ নিয়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিপুল হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ৭-৮ জন রাব্বির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X