সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের যশোর সফরে জরুরি মেডিকেল সেবায় নিয়োজিত ছিল ড্যাব

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
তারেক রহমানের যশোর সফরে জরুরি মেডিকেল সেবায় নিয়োজিত ছিল ড্যাব। ছবি গ্রামের কাগজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ যশোর সফর করেন। তার আগমনকে ঘিরে যশোরে ব্যাপক জনসমাগম ও দলীয় নানা কর্মসূচি পালিত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি বিবেচনায় রেখে যে কোনো ধরনের জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেয় যশোর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির উদ্যোগে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ টিম পুরো কর্মসূচি জুড়ে জরুরি মেডিকেল সেবায় নিয়োজিত ছিল। জরুরি মেডিকেল টিমের নেতৃত্ব দেন ড্যাব খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। এছাড়াও দায়িত্ব পালন করেন—ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান এবং ডা. হাফিজুর রহমান। তাদের সঙ্গে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও সার্বক্ষণিক মেডিকেল সাপোর্টে উপস্থিত ছিলেন।

ড্যাবের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি চলাকালীন যে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুত ছিলেন। এ সময় কয়েকজন অসুস্থ ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়। ড্যাব নেতৃবৃন্দ বলেন, জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে চিকিৎসা সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা তারা আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X