বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের টার্গেট বিএনপির

কাগাজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের টার্গেট রয়েছে যশোর জেলা বিএনপির। তবে কতো মানুষ হবে তা প্রকাশ করতে চাননি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাত্র দুইদিনের প্রস্তুতিতেই তারেক রহমানের এই সমাবেশ যশোরের স্মরণকালের বৃহত্তম জনসমাবেশে পরিণত হবে। এছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে উৎসবের আমেজ বইছে। রোববার দিনব্যাপী শহরজুড়ে ছিলো নেতাকর্মীদের স্বাগত ও আনন্দ মিছিল। এক কথায় তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর শহর।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ যশোরের স্মরণকালের বৃহত্তম জনসমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি আরও বলেন, এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শহরের ভেতরে নয়, শহরের বাইরে গিয়ে জনসভার আয়োজন করছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই শহরের মানুষ যেন ভোগান্তিতে না পড়েন-সেই চিন্তা থেকেই শহরের বাইরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরপরও যদি সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়, সেজন্য আমরা আগেই ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X