মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের জনসভা শুরু : সমাবেশস্থলে লোকে লোকারণ্য

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোরে প্রথমবারের মতো সরাসরি জনসমক্ষে উপস্থিত হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর ১২টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বক্তব্য দেয়া শুরু করেছে নেতাকর্মীরা।

সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলের দিকে ছুটে আসছেন। উপশহর ডিগ্রি কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের খোলা মাঠ, রাস্তা ও অলিগলিতেও মানুষের ঢল নামতে শুরু করেছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এখন শুধু অপেক্ষা কখন মঞ্চে উপস্থিত হবেন বিএনপি নেতা তারেক রহমান।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলা শহরসহ আশপাশের সব উপজেলাতেই বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীরা বলছেন, এটি হবে যশোরের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসভা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় সাধারণ সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

গতকাল প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজকের জনসভায় উপস্থিত হয়ে সাধারণ মানুষের উদ্দেশে আগামীর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপরেখা তুলে ধরবেন। নেতারা আরও জানান, জনসভাকে সফল করতে ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুতি, স্বেচ্ছাসেবক নিয়োগ, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশ সূত্র জানিয়েছে, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা তদারকির জন্য শতাধিক পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করছেন। পাশাপাশি র‌্যাবের ছয়টি বিশেষ টিমও মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কড়া নজরদারি রাখা হচ্ছে পুরো এলাকায়।

সব মিলিয়ে যশোর আজ রাজনৈতিক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা—তারেক রহমানের এই জনসভা দলকে নতুন করে উজ্জীবিত করবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় দিকনির্দেশনা দেবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X