মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনাকে কর্মমুখর শিল্পনগরীতে পরিণত করার ঘোষণার অপেক্ষায় নেতাকর্মীরা

‘উন্নয়নের রূপরেখা দেবেন তারেক রহমান’

খুলনা প্রতিনিধি :
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
তারেক রহমান । ছবি-সংগৃহীত

ছয় যুগ আগের কর্মমুখী ও প্রাণচাঞ্চল্য ছিল ভৈরব নদের কূলে অবস্থিত খুলনার শিল্পাঞ্চল। এখানে পাটকল, হার্ডবোর্ড ও উপমহাদেশের একমাত্র কাগজ কারখানা ছিল। এসব শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে খালিশপুর, দৌলতপুর, আটরা-গিলাতলায় জমজমাট ছিল ব্যবসা-বাণিজ্য। ছিল না দিন-রাতে তফাৎ। কর্মচঞ্চল ছিল গোটা শিল্পাঞ্চল। তবে বিংশ শতাব্দীর শুরু থেকে ২০২০ সাল পর্যন্ত একে একে বন্ধ হয়েছে এসব মিল কলকারখানা। খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল বন্ধ হয়েছে অনেক আগেই। সর্বশেষ ২০২০ সালের ২ জুলাই একযোগে বন্ধ হয়ে যায় সরকারি সবগুলো পাটকল। উজ্জীবিত এই শিল্পাঞ্চল পরিণত হয় মৃত নগরীতে। তবুও শ্রমিক ও খুলনাবাসীর প্রত্যাশা ফের কর্মমুখর হয়ে উঠবে এই শিল্প এলাকা। আর এই অঞ্চলের সেই আশায় কিছুটা সঞ্চার জেগেছে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। খুলনাকে কর্মমুখর করতে তারেক রহমানের সুষ্পষ্ট ঘোষণার প্রত্যাশায় রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা।

দলের শীর্ষ নেতারা বলছেন, অবহেলিত ও বঞ্চিত খুলনার নানা সমস্যা ইতোমধ্যে তাকে অবহিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারেক রহমান জনসভায় একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তার বক্তব্যে গুরুত্ব পাবে। এ কারণে তারেক রহমানের সফর খুলনার মানুষের মাঝেও ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। গতকাল রবিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সফরের গুরুত্ব তুলে ধরেন দলের নেতারা।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। খুলনার ২৬টি পাটকল, হার্ডবোর্ড, নিউজপ্রিন্ট মিল ও জুটপ্রেস বন্ধ হয়ে গেছে। শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। খুলনাকে মৃত নগরীতে পরিণত করা হয়েছে। শ্রমিকদের স্বপ্ন মৃত নগরী খুলনাকে কর্মমুখর শিল্পনগরীতে পরিণত করার। উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর মানুষ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের জনসভার মধ্যদিয়ে বঞ্চনার অবসান হবে। প্রিয় নেতাকে বরণ করতে সবাই অপেক্ষা করছে। খুলনাবাসীর দু:খ দুর্দশার বিষয়টি শ্রমিকদের মাঝে থেকে তিনি শুনতে চায়। এ জন্য খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, খুলনাঞ্চললের মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, পরিকল্পিত শিল্পায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিবেশবান্ধব ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। তারেক রহমান ঘোষিত উন্নয়ন রূপরেখা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং এই অঞ্চলের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে। খুলনায় ইকোনমিক জোন নির্মাণ এবং সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে দক্ষিণাঞ্চলের প্রাধান্য বহুগুণে বৃদ্ধি পাবে।

খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পাঞ্চলের প্রধান বাধা গ্যাস নেই। ফলে নতুন শিল্প স্থাপন ব্যাহত হচ্ছে। গ্যাস আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা জানিয়েছেন, তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয় এটি আমাদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া আমাদের কাছে আবেগ, গর্ব ও সম্মানের।

দলীয় সুত্র জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তার আগমনের খবরে খুলনার সর্বস্তরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় প্রধান জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X