মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
টাকা চুরি

রূপদিয়া বাজারে ভিক্ষুক বৃদ্ধার কান্নায় কাঁদলেন অন্যরাও

রবিউল খান, রূপদিয়া (যশোর)
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে হাউমাউ করে কাঁদছিলেন ৮০ বছরের শারীরিক প্রতিবন্ধী খাদিজা বিবি। তার ভিক্ষাবৃত্তির শেষ সম্বলটুকুও চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে। প্রতিদিনের মতো সেদিনও রূপদিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন হিরণ মার্কেটের সামনে ভিক্ষা করছিলেন খাদিজা বিবি। ভিক্ষা চাইতে কিছুটা দূরে গেলে সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার পাশে রাখা কয়েক দিনের ভিক্ষা করা টাকার থলে ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।

পরে ফিরে এসে টাকার থলে না পেয়ে ঘটনাস্থলেই ভেঙে পড়েন অসহায় এই বৃদ্ধা। কান্নায় বিলাপ করতে করতে তিনি বলেন, “আল্লাহ, আমি আর কত সহ্য করব? আমার একটা পাগল ছেলে ছিল, সেও হারিয়ে গেছে। আমার দুনিয়াতে কেউ নাই। পা-টা পর্যন্ত ঠিক নাই-এখন আমি কোথায় যাব, কী খাব?”

তার করুণ আর্তনাদে বাজারে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ কেউ এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তবে চোরকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, খাদিজা বিবি কচুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নরসিংহ কাটি গ্রামে রাজু নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রিত অবস্থায় থাকেন। তার কোনো নিজস্ব জমি-জায়গা নেই। এছাড়া তিনি আজও কোনো বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা সরকারি-বেসরকারি কোনো অনুদানের আওতায় আসেননি।

নিজে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও জীবনের তাগিদে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করেই কোনোরকমে দিন কাটান তিনি। এমন একজন অসহায়, প্রতিবন্ধী বৃদ্ধার সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় বাজারজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ।

স্থানীয়রা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি খাদিজা বিবির মতো অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X