সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী

খবির গাজীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী সোমবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিসিময় করেন। ছবি: গ্রামের কাগজ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী খবির গাজী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। লাঙ্গল মার্কার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে রোববার বিকেলে প্রেসক্লাব যশোরের হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে জাতীয় পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী খবির গাজী যশোরের সন্তান হিসেবে তিনি সকলের সহযোগিতা চান। তিনি বলেন, জয়ী হলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তা বাস্তবায়ন করবেন। জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী।

জাতীয় পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পৌর কমিটির আহবায়ক অ্যাডভোকেট জিএম মুসা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টি বিজয়ী হলে যশোরে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করা হবে। ইপিজির মাধ্যমে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণ করা হবে। পুরাতন জেলা হিসেবে যশোরে পত্নতাত্মিক যাদুঘর প্রতিষ্ঠা করা হবে। উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা (রাজউকের মতো), বিভাগ প্রতিষ্ঠা করা হবে। প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে তরুন পার্টির কমিটি থাকবে। তারা বিট পুলিশিংয়ের সাথে সমন্বয়ে কাজ করবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ থাকবে। কোতয়ালি থানা পৃথক ২টি থানা করা হবে। ২টি থানায় ২টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। অধিকতর সেবা জনগণের দরজায় পৌঁছে দেয়ার জন্য নারী ও শিশু বান্ধব ডেস্ক করা হবে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান বলেন, আমরা যশোরকে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজ থেকে মুক্ত করতে চাই। শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করবো। এজন্য সংসদ নির্বাচনে লড়ছি।

এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X