সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা দিতে চান যশোর নিউটাউন স্কুলের শিক্ষার্থী অসুস্থ আফসানা

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
রোববার প্রেসক্লাব যশোরে বেজপাড়া তামান্না ইসলাম তার মেয়ের এসএসসি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। ছবি: গ্রামের কাগজ

মেয়ের জীবন থেকে ঝরে গেছে দুটি মূল্যবান বছর। মরণব্যাধি ও ভুল চিকিৎসার ধকল কাটিয়ে যখন নতুন করে বাঁচার এবং পড়াশোনার স্বপ্ন দেখছিল দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা জেরিন, তখনই বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছে নিজ বিদ্যালয় কর্তৃপক্ষ। যশোরের নিউ টাউন গার্লস হাই স্কুলের বিরুদ্ধে এমন অমানবিক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার মা তামান্না ইসলাম।

রোববার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তামান্না ইসলাম জানান, ২০২২ সাল থেকে তার মেয়ে শারীরিক জটিলতায় ভুগছিল। পিত্তথলির পাথর অপারেশনের সময় চিকিৎসকের ভুলে খাদ্যনালী কেটে যাওয়ায় দীর্ঘ সময় হাসপাতালের বিছানায় কাটাতে হয় আফসানাকে। এই চরম শারীরিক ও আর্থিক সংকটের কারণে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি।

তিনি অভিযোগ করেন, ২০২৬ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাবে বিধায় গত বছরের সেপ্টেম্বরে প্রধান শিক্ষিকার অনুমতি নিয়েই মেয়েকে পুনরায় স্কুলে নিয়মিত করেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যাবতীয় বেতন ও ফি নিয়মিত পরিশোধ করা হলেও টেস্ট পরীক্ষার পর স্কুল কর্তৃপক্ষ রহস্যজনক আচরণ শুরু করে। প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় কয়েক বিষয়ে অকৃতকার্য হওয়ার অজুহাতে তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না।

তামান্না ইসলাম আরও বলেন, আমার মেয়ে অসুস্থতার কারণে অনেক মাস পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে শুধু সুযোগ চেয়েছি। কিন্তু তারা আমার মেয়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করছে। এমনকি কিছু শিক্ষক অপমানজনক ভাষায় কথা বলছেন। বলা হচ্ছে, আমার মেয়ে নাকি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে ফেল করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মায়ের দাবি, অনেক শিক্ষক ব্যক্তিগত ক্ষোভ থেকে এবং প্রাইভেট না পড়ার কারণে খাতা দেখানোর অনুরোধও প্রত্যাখ্যান করেছেন। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হতে চলায় এবার পরীক্ষা দিতে না পারলে মেয়েটির শিক্ষাজীবন চিরতরে থমকে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে নিউটাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া শিরিন বলেন, জেরিন প্রায় সব বিষয়েই ফেল করেছে। কোনো বিষয়ে ৫, কোনো বিষয়ে ৭ নম্বর পেয়েছে। সব শিক্ষার্থীকেই নোটিশ দিয়ে খাতা দেখানো হয়েছে। তিনি তামান্না ইসলামের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X