রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবির সাবেক প্রধান প্রকৌশলী হেলালের সম্পত্তির রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে সম্পত্তি ক্রোকের পর এবার সম্পত্তি দেকভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত। রোববার যশোরের ভারপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এম মোর্শেদ দুদকের করা আবেদন মঞ্জুর করেন। দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত।

দুদক সূত্রে জানা যায়, সাবেক প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে যবিপ্রবিতে কর্মরত থাকাকালীন টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পন্ন না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল-আমীন হোসেন। এছাড়া হেলাল উদ্দিন পাটোয়ারী এবং তার স্ত্রী অরিন আক্তারের নামে ক্রয় করা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবৈধভাবে উপার্জিত অর্থে কেনা হয়েছে বলে অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এসব সম্পত্তি যাতে তারা স্থানান্তর বা বিক্রি করতে না পারেন, সেজন্য দুদক আদালতে ক্রোকের আবেদন করে। আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ওই সম্পত্তিগুলো ক্রোকের আদেশ দেন।

দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, ওই দম্পতির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায়, যা আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। কিন্তু ক্রোক করা এসব সম্পত্তি দেখভালের জন্য দুদক আদালতে রিসিভার নিয়োগের আবেদন করেছিল। রোববার শুনানি শেষে ভারপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ ওই আবেদন মঞ্জুর করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X