রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিএনপির অস্তিত্ব ও নেতা-কর্মীদের চোঁখের পানির মূল্য দিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি- অ্যাড.শহীদ ইকবাল

জাহাঙ্গীর আলম,মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী  উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের সমর্থনে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে নাওলী, তারুয়াপাড়া, ঢাকুরিয়া বাজার, ঋষিপাড়া, গাবুখালী, জয়পুর গুপেরহাট বাজারসহ প্রায় ১০টি স্থানে কলস মার্কার পক্ষে এ গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরে বিএনপির অস্তিত্ব রক্ষা করা ও নেতা-কর্মীদের কান্নার চোঁখের পানির মূল্য দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি কোন অঙ্গিকার বা প্রতিশ্রুতি দিতে চাই না। আমি শুধু অঙ্গিকার করতে চাই আমরা সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে দুঃখে এক সাথে বসবাস করতে চাই। যার জন্য আমি কলস মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার ভোট দিয়ে আপনারা সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। আমি বিজয় হলে এলাকার উন্নয়ন সহ সুখে-দুখে পাশে থাকবো।

এ সময় বিপুল সংখ্যাক নেতা-কর্মী ও সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলে দেয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মাষ্টার মতিয়ার রহমান, মিজানুর রহমান ডবলু, সাবেক ছাত্র নেতা অলোক কুমার দে, জুলফিকার আলী ভুন্টসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X