সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের প্রিয় শিক্ষক শহীদুল্লাহ খান আর নেই

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
শিক্ষক শহীদুল্লাহ খান

যশোরের শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সকলের প্রিয় শিক্ষক শহীদুল্লাহ খান স্যার আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় যশোর পুরাতন কসবা বিমান অফিস মোড় এলাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

রোববার সকালে (০১ ফেব্রুয়ারি) শহীদুল্লাহ খান স্যারের মরদেহ শেষবারের মতো আনা হয় যশোর নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে—যে প্রতিষ্ঠানে তিনি তার কর্মজীবনের একটি বড় অংশ কাটিয়েছেন। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফুলেল শ্রদ্ধায় প্রিয় শিক্ষকের প্রতি শেষ সম্মান জানান।

যশোর নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদুল্লাহ খান স্যারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ¦ ছবি: গ্রামের কাগজ

জোহর নামাজ শেষে যশোর বিমান অফিস মোড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে আছর নামাজ শেষে মনিরামপুরে তার পৈতৃক বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিয় স্যারকে শেষবারের মতো এক নজর দেখার জন্য যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে তার অসংখ্য ছাত্র-ছাত্রী তার বাসভবন ও বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে আসেন। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ডা. মেজবাহ উর রহমান, নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক এহসানুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রাক্তন সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, শাহাবুদ্দিন বিশ্বাস, পালবাড়ি গাজির ঘাট রোড জামে মসজিদের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামান, কৃষক দলের সহ-সভাপতি ফারুক হোসেন কচি, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৈয়বুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানাজা শেষে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফুলেল শ্রদ্ধায় প্রিয় শিক্ষকের প্রতি শেষ সম্মান জানান ¦ ছবি: গ্রামের কাগজ

উল্লেখ্য, শহীদুল্লাহ খান স্যার ১৯৭৫ সালের আগেই যশোর পুরাতন কসবা পালবাড়ি নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মেহেরপুরের একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে যশোর নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে অবসর গ্রহণ করেন। তবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুরোধে আরও তিন বছর দায়িত্ব পালন করে ২০০৬ সালে মোট ৩১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X