সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সেনাবাহিনীর প্রেস কনফারেন্স

৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে বাঘারপাড়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চন্দন দাস, বাঘারপাড়া (যশোর)
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
সেনাবাহিনীর প্রেস কনফারেন্স

যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রেস কনফারেন্স করেছে সেনাবাহিনী।

রোববার ( ১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাঘারপাড়া উপজেলা সদরের ডিগ্রী কলেজ ক্যাম্পে এ প্রেস কনফারেন্সেস আয়োজন করা হয়। প্রেসকনফারেন্সে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান।

এর আগে শনিবার বিকেল থেকে শ্বাসরুদ্ধকর অভিযান চলে ৮ ঘন্টারও অধিক সময় ধরে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার ছেলে রায়হানকে (২৭) সন্দেহ করে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় চারটি বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন, এক টি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড এ্যামোনিশন, ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ও এ্যাক্সসোরিজ, ছয়টি সীম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, পাঁচটি সিসিটিভি ক্যামেরা, দুইটি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। অভিযুক্ত রায়হান পলাতক রয়েছে।

তল্লাশী চলাকালে বাড়িটির একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো শনিবার রাতেই নিরাপদ স্থানে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করা হয়।

আইশৃঙ্খলা বাহিনীর ধারণা নির্বাচনের আগে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। অভিযুক্ত রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X