সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেয়াড়া ইউনিয়নে অমিতের নির্বাচনী পথসভা ও গণসংযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
শনিবার যশোরের দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোরের দেয়াড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে এড়েন্দা বাজারে গান গেয়ে অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের ভোট চাইলেন শিল্পী সোহরাব মিয়া।

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে তিনি গানে গানে দেয়াড়া ইউনিয়নবাসীর কাছে ভোট চান। শিল্পী সোহরাব মিয়ার গানে মুগ্ধ ইউনিয়নবাসী দুই হাত উঁচিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের ধানের প্রতি সমর্থন ব্যক্ত করেন। অবহেলিত উন্নয়নবাসী উন্নয়নের স্বার্থে আবার সর্বোচ্চ ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তাদের দাবি তরিকুল ইসলামের হাতে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট দীর্ঘ ১৭ বছর সংস্কারের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরনায় সেগুলো ব্যবহারের উপযোগী করতে পিতা তরিকুল ইসলামের পর এবার ছেলে অনিন্দ্য ইসলামের ধানের শীষে আস্থা রাখতে চান।

দেয়াড়া ইউনিয়নে তার আসার সংবাদ পেয়ে আগে থেকে হিন্দু মুসলিম নারী পুরুষ সকলেই রাস্তার ধারে দাঁিড়য়ে ফুল ছিটিয়ে বরণ করেন। প্রথমে তিনি এড়েন্দা বাজারে গণসংযোগ করেন। সেখানে দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শনিবার যশোরের দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী পথসভার অডিয়েন্স। ছবি: গ্রামের কাগজ

অনিন্দ্য ইসলাম অমিত আমদাবাদ, ফরিদপুর, মঠবাড়ি, চান্দুটিয়া কামারবাড়ি মোড়, রাজবংশীপাড়া, আরিজপুর বাজার, শীতল মোড়, হালসা, নারাঙ্গালী, ডুমদিয়া, দূর্গাপুর, তেঘরিয়া এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন প্রমুখ।

এদিকে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ায় ধানের শীষের পক্ষে একটি গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন সাজেদা বেগম, সাহবুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X