সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক। ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল, গুলি ও দেশি অস্ত্রসহ রাকিব সরদার (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

আটক রাকিব সরদার রেলস্টেশন বাজার এলাকার ব্যবসায়ী লুৎফর রহমান সরদারের ছেলে। শনিবার দুপুরে অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজার এলাকায় লুৎফর রহমান সরদারের বহুতল ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবন মালিকের ছেলে রাকিব সরদারকে আটক করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক তৃতীয় তলায় রান্নাঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের অ্যামো, শটগানের ২৪টি খালি কাটিজ, শটগানের একটি ব্যারেল, শটগানের বাক্স ও একটি বুলেট, ৪টি দেশি চাকু ও একটি কুড়াল, ১৩টি আইডি কার্ড, মেমোরি কার্ড ও ইয়াবা ট্যাবলেট সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ রাকিব সরদারকে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অভিযানের নের্তৃত্বে ছিলেন, অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজ।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আটক রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X