মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

যশোরে প্রস্তুত হচ্ছে ৮২৪ ভোটকেন্দ্র

জাহিদ আহমেদ লিটন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
যশোরে প্রস্তুত হচ্ছে ৮২৪ ভোটকেন্দ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুত হচ্ছে যশোরের ৮২৪টি ভোটকেন্দ্র। জেলার ৮টি উপজেলার ৬টি সংসদীয় আসন এলাকায় এসব ভোটকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এসব কেন্দ্রগুলোতে মোট ভোট প্রদানের কক্ষ হচ্ছে চার হাজার ৬৭৯টি। ইতিমধ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ উর্ধ্বতন কর্মকর্তারা। যশোর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলা এলাকায় মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনগুলো হলো, যশোর-১ শার্শা, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা, যশোর-৩ সদর, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর, যশোর-৫ মণিরামপুর ও যশোর-৬ কেশবপুর। এসব সংসদীয় আসন এলাকায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন ও নারী ভোটার হচ্ছেন ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। বিপুল সংখ্যক এ ভোটারদের জন্য ৮টি উপজেলা এলাকায় প্রস্তুত করা হচ্ছে মোট ৮২৪টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে ২৪ লক্ষাধিক ভোটার চার হাজার ৬৭৯টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। জেলার মোট ভোট কেন্দ্রগুলোর মধ্যে যশোর-১ আসনে শার্শা উপজেলা জুড়ে রয়েছে ১০২টি ভোটকেন্দ্র। এখানে মোট ভোটকক্ষ রয়েছে ৫৭৭টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ৫৪৬টি ও অস্থায়ী কক্ষ ৩১টি। যশোর-২ আসনে ঝিকরগাছা উপজেলায় ভোটকেন্দ্র ৯৪টি, স্থায়ী ভোটকক্ষ ৫০৫টি ও অস্থায়ী ৬টিসহ মোট ৫১১টি এবং চৌগাছা উপজেলায় ভোটকেন্দ্র ৮১টি, স্থায়ী ভোটকক্ষ ৪৮৭টি ও অস্থায়ী ৭টিসহ মোট ৩৯৪টি। যশোর-৩ আসনে সদর উপজেলা এলাকায় মোট ভোটকেন্দ্র ১৯০টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ১১৮৩টি ও অস্থায়ী কোন ভোটকক্ষ নেই। যশোর-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৮টি। এরমধ্যে বাঘারপাড়া উপজেলায় ভোটকেন্দ্র ৬৬টি, স্থায়ী ভোটকক্ষ ৩৭৯টি ও অস্থায়ী ২টি এবং অভয়নগর উপজেলায় ভোটকেন্দ্র ৭৩টি, স্থায়ী ভোটকক্ষ ৪২৪টি ও অস্থায়ী ৩টি। এছাড়া বসুন্দিয়া ইউনিয়নে আরো ৯টি ভোটকেন্দ্র রয়েছে। যশোর-৫ মণিরামপুর উপজেলায় মোট ভোটকেন্দ্র ১২৮টি, স্থায়ী ভোটকক্ষ ৭০৫টি ও অস্থায়ী ১৫টি। যশোর-৬ কেশবপুর উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮১টি, স্থায়ী ভোটকক্ষ ৪১৯টি ও অস্থায়ী ৬টি। ইতিমধ্যে এসব ভোটকেন্দ্রের মধ্যে কয়েকটি পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তারা কেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজ খবর নিয়েছেন। এছাড়া, প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কেন্দ্রগুলোর দেখভাল করছেন। উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্র ও কক্ষগুলোর সার্বক্ষনিক তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সব মিলিয়ে জেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান বাস্তবায়নে দিনরাত কাজ করে চলেছেন প্রশাসনের সদস্যরা। এসব বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, জেলার আটটি উপজেলার ৮২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই এখন তাদের মূল লক্ষ্য। এ জন্য তারা দিনরাত সার্বক্ষনিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ৬টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোর বিষয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। কোথাও কোন সমস্যা এখন পর্যন্ত তাদের নজরে আসেনি। কোন তথ্য পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X