সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরের মানুষ এবার সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় ভোট দিতে প্রস্তুত- অ্যাড.শহীদ ইকবাল

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর):
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনে । ছবি : গ্রামের কাগজ

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের সমর্থনে সংখ্যালঘু খ্যাত উপজেলার কুলটিয়া ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার কুলটিয়া ইউনিয়নে পোড়াডাঙ্গা, মহিষদিয়া, সুজাতপুর, বাজে কুলটিয়া, মশিয়াহাটি বাজার, কুলটিয়া, লখাইডাঙ্গা, গোবরডাঙ্গা, আম্রঝুটা ও পাড়িয়ালী এলাকায় রাস্তার মোড়ে মোড়ে কলস মার্কার পক্ষে এ গণসংযোগ ও পথসভা করেন।

এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় ভোট দিতে প্রস্তুত রয়েছে। তারা আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার বিজয় দেখতে চাই। এ সময় তিনি বিজয় হলে ভবদহের সমস্যাসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। কলস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতিকে ইউনিয়নে মহড়া প্রদর্শন করেন। মহড়ায় কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে নারী-পুরুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, উপজেলা বিএনপির নেতা নাজমুল হক লিটন, ইউনিয়ন বিএনপির নেতা হামিদুল ইসলাম, মিজানুর রহমান ডবলু, অ্যাড. সামসুজ্জামান দিপু, জিএম খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা নাজমুল হক টিটো, মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X